মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ের চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার ১ম সাময়িক পরিক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদরাসার সভা কক্ষে শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন মাদরাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ। অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার পরিচালক মুফতি আলমাস হোসাইন, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ
