চরফ্যাশনে পানিতে ডুবে ভাই বোনের মৃ*ত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে পড়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সন্তান হারা মায়ের আর্তনাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শনিবার বেলা ১২টায় উপজেলার শশীভুষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ভাসানচর গ্রামে এঘটনা ঘটে। প্রতিদিনের মত মা যখন কাজে ব্যস্ত তখন বড় ভাই বায়জিদ (৬) এবং ছোট বোন মারিয়া (৪) প্রচন্ড গরম সহ্য করতে না পেরে কাউকে না জানিয়ে পানিতে নামে মোঃ রাসেল এর এই সন্তান দুটি। অসাবধানতা বসত পানিতে তলিয়ে যায় বায়জিত ও ছোট বোন মারিয়া।

এঘটনায় দুই সন্তানের জনক দিন মজুর রাসেল পাগল প্রায়। এদিকে কাজ শেষে সন্তানদের ডাকলে কোন সারাশব্দ না পেয়ে দিগবেদিক খোজাখুজি করে। এক পর্যায় পুকুরে খোজ করলে পানি থেকে ভাই ও বোনের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন,কোন ধরনের অভিযোগ না থাকায় পারিবারিক ভাবে শিশু দুটি দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *