নূর হোসেন আকন: দোহারে গাউছুল আজম হযরত বড় পীর (রঃ) খোশরোজ শরীফের উদ্যোগে ৩৩-তম বাৎসরিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ মে) বাদ আছর দোহারের নারিশা ইউনিয়নের আটটি মসজিদে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও তোবারক বিতরণ করা হয়।
এসময় দেশের বর্তমান পরিস্থিতি কোভিড-১৯ নামক ভাইরাস থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তি কামনায় দোয়া হয়। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। ৭১ এর সম্মুখ যোদ্ধা (বি.এল.এফ) মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইব্রাহীম খলিল সবুজ এর পক্ষে বিভিন্ন মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, নারিশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল আলী, মাওলানা গাফফার হোসেন, আলমগীর খালাসি, মালেক খালাসি, বিল্লাল খালাসি, নাসির উদ্দিন মাস্টার সহ অন্যান্য মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ইব্রাহিম খলিল সবুজ বলেন, প্রতি বছর নিজ উদ্যোগে বাড়িতে অনুষ্ঠানটি করে থাকি। কিন্তু চলমান পরিস্থিতিতে তা না পারায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি।
