কৌশলে এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনা

কুমিল্লায় পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা খোয়া গেছে। আসামি গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সহায়তা চেয়েছে।

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের দুটি বুথে চুরির ঘটনা ঘটেছে। আট লাখ টাকার বেশি খোয়া গেছে। এ ব্যাপারে ব্যাংক আইনি ব্যবস্থা নিয়েছে।’

ডিএমপির নিজস্ব সংবাদ পোর্টালে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর কুমিল্লার পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ খোয়া যায়।

বুথ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন ব্যক্তি অভিনব কৌশলে এটিএম বুথের যন্ত্রাংশ খুলে টাকা হাতিয়ে নিচ্ছেন।

পুলিশ ওই দুজনের ছবি প্রকাশ করেছে। পুলিশ তাঁদের খুঁজছে।

দুজনের নাম, ঠিকানা ও পেশা সম্পর্কে জানানোর অনুরোধ করেছে পুলিশ।

এ ব্যাপারে তথ্য জানাতে ফোন করতে বলা হয়েছে খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনারের নম্বরে। নম্বরটি হলো ০১৭১৩৩৯৮৫৯৬।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (পূর্ব) খিলগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান নববাংলাকে বলেন, গত ৩০ মে ও ১ জুন রাজধানীতে ডাচ্-বাংলা ব্যাংকের কয়েকটি বুথ থেকে ইউক্রেনের নাগরিকেরা জালিয়াতি করে টাকা তুলে নেন। পূবালী ব্যাংকের বুথ থেকে টাকা তুলে নেওয়ার সিসি ক্যামেরার ফুটেজ তাঁরা দেখেছেন। আগের ঘটনার সঙ্গে এ ঘটনার মিল রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *