কেরানীগঞ্জে সৌদী প্রবাসীর বাড়িতে আগুন: ক্ষতি ১০লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে এক সৌদী প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭মার্চ) দুপুর ২টায় কলাতিয়া ইউনিয়নের বেলনা দক্ষিণপাড়া এলাকায় সৌদী প্রবাসী মো. সিরাজ মিয়ার বাড়িতে।

সিরাজ মিয়ার ছেলে মো. সোহান জানান, দুপুরের দিকে তার মা বাড়ি থেকে বাজারে যান। এসময় তিনিও তাদের বাড়ির একটু অদুরেই ছিলেন। কিছুক্ষন পর তিনি মানুষের হৈ-হুল্লোর শুনে দৌড়ে কাছে এসে দেখেন তাদের বাড়িতে দাউদাউ করে আগুন জলছে।

এসময় প্রতিবেশিরা এসে আগুন নিভাতে চেষ্টা করে তারা ব্যার্থ হন। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ইতিমধ্যেই বাড়ির দুটি ঘর, ১টি টেলিভিশন, আলমারীসহ সকল দামি আসবাবপত্র ও নগদ ৬০হাজার টাকা পুড়ে যায়। এতে তাদের প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।

কেরানীগঞ্জ ফায়ার সর্ভিসের ইনচার্জ মো. আতিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন। তাদের ধারনা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *