কেরানীগঞ্জে সন্ত্রাসীদের হত্যার হুমকিতে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে ব্যবসায়ী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসীদের হত্যার হুমকিতে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে এক ব্যবসায়ী। প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে বেড়ানো ওই ব্যবসায়ীর নাম সৈয়দ মোস্তফা কামাল। তিনি প্রগতি রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠানের মালিক। সন্ত্রাসীদের ভয়ে ১৯ মে বৃহস্পতিবার সকাল থেকেই কোনাখোলাস্থ তার ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে তিনি কেরানীগঞ্জ ছেড়ে রাজধানীতে পালিয়ে বেড়াচ্ছেন।

এ ব্যাপারে ব্যবসায়ী সৈয়দ মোস্তফা কামাল বলেন, বুধবার দুপুরে কালিন্দী ইউনিয়নের ব্রাম্মনকিত্তা মেইন সড়কের সামনে এসএস ডোরের ভিতরে অফিস রুমে বসে ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। এসময় কোনাখোলা এলাকার জয়নাল আবেদীনের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ জমি সংক্রান্ত বিরোধের জেড়ধরে এসএস ডোরের ভিতরে প্রবেশ করে তার উপড় অতর্কিত হামলা চালায়। এতে তিনি কৌশলে অন্য একটি রুমে প্রবেশ করেন। জীবন বাঁচানোর জন্য তিনি ৯৯৯ ফোন করলে মডেল থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এই ঘটনায় জয়নাল আবেদীন, মিলন আহমেদ, নুরুল ইসলাম, মিজানুর রহমান মিজান ও সাইফুল ইসলামসহ অজ্ঞাত পরিচয়ে ১০/১৫ জনের নামে মডেল থানায় একটি অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদীন তাকে হত্যার হুমকি দিচ্ছে। জয়নাল আবেদীনের বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে। কয়েক মাস আগে বাস্তা ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নেতা মাসুদুর রহমান মুন্নাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছিল। সেই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জয়নালের বিরুদ্ধে মামলা হয়। তবে এ ব্যাপারে জয়নাল আবেদীনের মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া বলেন, সৈয়দ মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী ৯৯৯ ফোন করলে আমরা সেই ফোনের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *