কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃকুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কেরানীগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে আজ রোববার বিকেল ৪টায় উপজেলা পরিষদ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।। মিছিলে অংশগ্রহনকারীরা ভাস্কার্য ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারের জন্য নানা শ্লোগান দেয়। মিছিলটি উপজেলা চত্বর ঘুরে আনোয়ার সিটি হয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় ভাস্কার্য ভাঙ্গার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, রোহিতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলী, শাক্তা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন,তারানগর ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, কলাতিয়া ইউনিয় চেয়ারম্যান তাহের আলী, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আয়নাল, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম ,সাধারন সম্পাদক ডা: সেলিম,দক্ষিন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন, কালিন্দী ইউনিয়ন আ’লীগ নেতা হুমায়ন গনি,জাহিদ হাসান রনি,ইয়ামিন,আগানগর ইউনিয়ন আ’লীগ সভাপতি মীর আসাদুর রহমান টিটু,সাধারন সম্পাদক মোঃ জাকির আহমেদ,কেরানীগঞ্জ মডেল থানা যুবমহিলা লীগের সভাপতি রেশমা জামান প্রমুখ।
