কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জিনজিরা পী এম পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
জিনজিরা পীএম পাইলট স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ম.ই মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। এসময় আরও উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষনীয় দিক নির্দেশনামুলক মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে তিনি কেরানীগঞ্জ মডেল থানা, শুভাঢ্যা ইউনিয়ন ভূমি অফিস, কালিন্দী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, কলাতিয়া ইউনিয়ন ভূমি অফিসসহ একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
