কেরানীগঞ্জে রোকেয়া দিবস পালিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপলক্ষে সকালে মানববন্ধন ও র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা প্রধান করা হয়।বিভিন্ন ক্যাটাগরিতে মোসা:তাসলিমা, ঝর্ণা রানী মন্ডল, আনোয়ারা বেগম, কামরুন নাহার সাথী ও মোসা: আসিয়া খাতুন আলো এই ৫ জন জয়িতা নারীকে পুরস্কার প্রদান করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ( ভূমি) শাহাদাৎ হোসেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, রেশমা জামান,জাহানারা বেগম ও ঝর্ণা রানী মন্ডল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *