কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস ২রা এপ্রিল পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে কেরানীগঞ্জে জিঞ্জিরার মনুব্যাপারীর ঢালে শহিদ বেদিতে বিভিন্ন রাজনৈতিক দল,  সামাজিক সংগঠন ও কেরানীগঞ্জ প্রেসক্লাব ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টায় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রমিকলীগ শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান খান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের নেতৃত্বে ক্লাবের পক্ষ থেকে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় সাবেক ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও যুদ্ধকালীন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিবসটি পালন উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কাঙালী ভোজের আয়জন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১সালে  ২ এপ্রিল জিঞ্জিরা, কালিন্দী ও শুভাঢ্যাসহ কয়েকটি ইউনিয়নে ভোরবেলা পাক হানাদার বাহিনী আক্রমণ করে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে। বাড়িঘর জ্বালিয় দেয়। পাক হানাদার বাহিনীর হামলায় এইদিন প্রায় ৫ সহস্রাধিক লোককে গুলি করে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *