কেরানীগঞ্জে ভোট কারচুপির বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা (৩)আসনের ৪টি ভোট কেন্দ্রের ভোট কারচুপি এবং জালভোটে সৃজনকৃত ফলাফল বাতিলের জন্য ওই আসনের তিন মহিলা প্রতিদ্বন্দী প্রার্থী কনা বেগম, মর্জিনা বেগম ও নারগিস পৃথকভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, হযরতপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে ৭,৮ও ৯ নং ওয়ার্ডে কনা বেগম সুর্য্যমুখী ফুল, মর্জিনা বেগম কলম এবং নারগিস মাইক প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বদন্দীতায় করেন।

গত ২৮ নভেম্বর মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,নতুন মধুরচর সরকারি প্রাথকি বিদ্যালয় এবং মানিক নগর জ্ঞানের আলো কিন্ডারগার্টেন ভোট কেন্দ্রে তাদের অপর প্রতিদ্বন্দী বই প্রতিকের প্রার্থী আনোয়ার বেগমের লোকজন তাদের সকল এজেন্টদের জোড়পুর্বক ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে তারা কারচুপির মাধ্যমে বই প্রতিকে ব্যাপক ভোট প্রদান করে এবং তাদের প্রতিকের ভোটগুলো উলোট পালোট করে বই প্রতিকের প্রার্থী আনোয়া বেগমকে দেয়।

এতে ফলাফল দূর্নীতিন মাধ্যমে আনোয়া বেগমকে জয়ী ঘোষণা করা হয়। কনা বেগম, মর্জিনা বেগম ও নারগিস এই তিন প্রার্থীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখন জোড় দাবি, অতি দ্রুত সরেজমিনে তদন্ত করে সৃজনকৃত ফলাফল বাতিলপুর্বক যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *