কেরানীগঞ্জে বিএনপির ঢাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিএনপি’র ঢাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি কেরানীগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালীন সময়ে দোকানপাট ব্যবসা-বাণিজ্য আংশিক বন্ধ ছিল তবে সরকারি ও আধা সরকারি অফিসগুলো যথারীতি খোলা ছিল। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং জিনজিরা -নবাবগঞ্জ -দোহার সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কমই চলাচল করতে দেখা গেছে। বুড়িগঙ্গা নদীতেও নৌকাসহ অন্যান্য যানবাহন কম চলাচল করছে।

জিনজিরায় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির অফিস এবং শিকারিরটোলা মডেল উপজেলা বিএনপির অফিসটি হরতাল চলাকালীন সময়ে তালা বদ্ধ অবস্থায় ছিল। পুলিশ ওই অফিস দুইটির সামনেই সকাল থেকেই অবস্থান করতে থাকে। উপজেলার বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই অবস্থান করতে থাকে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতালের বিপক্ষে খন্ড খন্ড মিছিল বের করে। এদিকে ঘাটার চর এলাকায় মডেল থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং কদমতলী গোলচত্ত্বর এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই অবস্থান করতে থাকে। আইন-শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ নেতাকর্মীদের শক্ত অবস্থানের কারণে বিএনপি নেতাকর্মীদের হরতালের সমর্থনে রাস্তায় তেমনভাবে নামতে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *