কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বন্ধুকে হত্যা করে তার অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনায় ঘাতক বন্ধু মোঃ আল আমিনকে তিন মাস পরে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসাইন আজ দুপুরে তার অফিসে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা ওসি তদন্ত মোঃ ইলিয়াস হোসেন ও ওসি অপারেশন মোঃ মাহফুজ প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান,১০ অক্টোবর রাতে কলাতিয়া ইউনিয়নের বেলনা সুইসগেটনিশান বাড়ি রোডে অটো চালক রকি (২৪) কে হত্যা করে গলায় গামছা পেঁচিয়ে তার লাশটি একটি আম গাছে ঝুলিয়ে রাখে ঘাতক বন্ধু আল আমিন ওরফে বাহাদুর। (২৮)। পরে আল আমিন অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ তিন মাস পরে কক্সবাজারে অভিযান চালিয়ে ঘাতক আল আমিন ওরফে বাহাদুরকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত অটোরিকশাটি রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আল আমিনের বাবার নাম ধানু মিয়া। বাড়ি মডেল থানার নারায়ণ পট্টি গ্রামে।
