কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপন করে এই কর্মসুচীর উদ্ধোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভিন তিন্নি ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম খান প্রমুখ।
