কেরানীগঞ্জে জুলাই শহীদদের স্মরনে দোয়া মাহফিল

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শাহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তার এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এই স্বরণসভায় বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা, সমাজ সেবা কর্মকর্তা শিবলীজ্জামান, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, জিনজিরা পী এম পাইলট স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান বিএনপি নেতা এ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ,কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি প্রমূখ।

অনুষ্ঠান শেষে শহীদদের রহুের মাগফিরাত কমনা করে এবং অসুস্থদের দ্রুত রোগমুক্তি কামনায় এক দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *