কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন মো. রাকিবুল হোসেন (১৮) ও মৌসুমী আক্তার সুমি (১৬)। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে চুনকুটি এলাকায় শুক্রবার রাত ১টায়। নিহত রাকিবুলের বাবার নাম রুবেল মিয়া। তার বাড়ি চাঁদপুর জেলায়। নিহত মৌসুমী আক্তার সুমি ছিল রাকিবুলের বান্ধবী। তবে তার পিতার নাম ও ঠিকানা জানা যায়নি। রাকিবুল ডেমরা এলাকায় থাকতো। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সরজিত কুমার জানান, সানলাইট ব্যাটারি কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সাথে নিহত রাকিবুলের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী রাকিবুল ও তার বান্ধবী মৌসুমী আক্তার সুমি নিহত হয়। এই ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ড্রাইভার রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নিহত রাকিবুলের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ।
