কেরানীগঞ্জে করোনা অপবাদে হামলায় আহত ৪, বাড়ি ভাংচুর

কেরানীগঞ্জ প্রতিনিধি :

ঢাকার কেরানীগঞ্জে করোনা অপবাদে প্রকিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ এপ্রিল) রাতে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দার রহম আলির চর গ্রামে।

জানা যায়, ওই গ্রামের আব্দুল আলীর অন্য এক ছেলে মো. সুমন দীর্ঘদিন রাজধানী পান্থপথ এলাকায় ফার্নিচারের কাজ করে। করোনাভাইরাসের কারণে রাজধানীর সব এলাকা বন্ধ থাকায় কয়েকদিন আগে সে বাড়িতে চলে আসে। কিন্তু স্থানীয় এক প্রভাবশালী ইউপি সদস্য ও কিছু লোকজন তাকে করোনা অপবাদ দিয়ে বাড়িতে থাকতে নিষেধ করে। এতে প্রভাবশালী ইউপি সদস্য ও তার লোকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ইউপি সদস্যের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা তাদের বাড়িতেও ব্যাপক ভাংচুর চালায়। এতে আব্দুল আলীর চার ছেলে আহত হয়। আহতরা হলো শাহপরান (৩২), শাহ আলী মাষ্টার(২৫), শাহ সুলতান(২৭) ও শাহ আলম(১৭)।

এ বিষয়ে আব্দুল আলী জানান, পুর্ব শত্রুতার জেড়ধরেই ওই প্রভাবশালী ইউপি সদস্যের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালানো হয়েছে।এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ঢাকা থেকে আসা যুবকটিকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলছিলেন। কিন্তু সে স্থানীয় লোকজনের কথা না শুনে বাহিরে ঘোরাঘুরি করছিল। এই বিষয়টি নিয়ে দুইপক্ষের মধ্যে ঝগড়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *