কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের দুইশিশুসহ সতুন শনাক্ত ১৪জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৮৩ জনে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এ তথ্যটি নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত ১৪জনের মধ্যে রোহিতপুর ইউনিয়নে একই পরিবারের দুই শিশু, জিনজিরা ইউনিয়নে এক নারী ও একজন চিকিৎসক ,আগানগর ইউনিয়নে আট মাসের শিশুসহ পাঁচজন, শাক্তা ইউনিয়নে এক শিশুসহ দুইজন, শুভাঢ্যা ইউনিয়নে এক নারী, বাস্তা ইউনিয়নে একজন ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অফিসে একজন রয়েছে।
