কেরানীগঞ্জে ইসলামি ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কেরাণীগঞ্জ ( ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকেলে তারানগর ইউনিয়নের শ্যামল বাংলা রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলার সভাপতি মাবুবুল আলম সিয়ামের সভাপতিত্ব এ সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, ইন্জিনিয়ার তৌফিক হাসান, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ তৌফিক হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি আবু ফাত্তাহ মোহাম্মদ তুর্জ। অনুষ্ঠানে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সমগ্রী তুলে দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *