কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে এক ইউপি সদস্যের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ওই কারখানার মালিক ইউপি সদস্য মো. মোক্তার হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে ওই কারখানায় অরেঞ্জ সফট ডিংকস পাউডার তৈরী করার অপরাধে কারখানাটিকে বন্ধ করেও দেয়া হয়েছে।
রোববার(০৩মে) সকালে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে কালিন্দী ইউনিয়ননের ওই সদস্যের কারখানায় এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসময় কারখানার মালিক মো. মোক্তার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটিকে বন্ধ ঘোষণা করা হয়।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, দীর্ঘদিন যাবত ইউপি সদস্য মোক্তর হোসেন তার কারখনায় অবৈধভাবে অরেঞ্জ সফট ডিংকস পাউডার তৈরী করে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে ৫০হাজার টাকা জরিমানা ও কারখানাটিকে বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, অভিযান পরিচালনায় আমাদের ঝুঁকি থাকা সত্বেও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করব।করোনার সুযোগ নিয়ে কেউ যদি অবৈধ জনস্বাস্থ্য বিরোধী কোনো কার্যকলাপের প্রয়াস চালায় তবে তার বিরুদ্ধে প্রশাসেনর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
