কেরানীগঞ্জে আরও ২ করোনা রোগী শনাক্তঃ আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে আরও দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৩ জনে। এ দু’জনের জনের একজন পুরষ এবং অন্যজন নারী। তাদের একজনের বাড়ি শাক্তা ইউনিয়নের ঝাউচর গ্রামে এবং অন্যজনের বাড়ি একই ইউনিয়নের বামনশুর গ্রামে। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন আজ শুক্রবার (১০এপ্রিল) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিকে প্রতিদিনই কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা শনাক্ত হওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম আতংক ও উৎকন্ঠা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) শুভাঢ্যা ইউনিয়নে ২ জন ও কোন্ডা ইউনিয়নে ১ জন করোনা রোগী শনাক্ত হয়। বুধবার (৮এপ্রিল) কালিন্দী ইউনিয়ন থেকে ১ জন এবং জিনজিরা ইউনিয়ন থেকে মা-ছেলেসহ ২ জন শনাক্ত হয়। সোমবার (৬এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি এলাকা থেকে ১ জন এবং জিনজিরা ইউনিয়নের জিনজিরাবাগ ও চর রঘুনাথপুর এলাকা থেকে ২ জন শনাক্ত হয়। শনিবার (৪এপ্রিল) জিনজিরা মডেল টাউন থেকে ১ জন করোনা রোগী শনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *