মো. আব্দুল গনি,কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জে আগানগর ইউনিয়নে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের মাঝে বিনামূল্যে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। এসব শিশু খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ম্যাগি নুডুলস বড় প্যাকেট ১ টি,চিনি ২ কেজি, সাবুদানা ১ কেজি, সুজি ১ কেজি ও ১টি মগ । আজ বুধবার (২৬আগস্ট) সকাল ১১টায় আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশীর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এসব শিশু খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব শিশুখাদ্য বিতরণ করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা ফুড ইন্সপেক্টর কাকন বসাক,ভারপ্রাপ্ত ইউপি সচিব মো.কলিম উল্লাহ,ইউপি সদস্য মো.কামাল আলী, মো.শাহিন, আব্দুর রাজ্জাক রুবেল,মো.দেলোয়ার হোসেন দিলু, প্রাণ কুমার বর্মন, মো,আলাউদ্দিন, মশিউর রহমান শাহিন, আনোয়ারা বেগম, ফারজানা ইসলাম চাদনী, তানিয়া শেখ প্রমুখ।
