কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আশরাফুল ইসলাম (২০) ও জিত সরকার(১৯)। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এই পৈচাসিক হঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় গতকাল শনিবার রাত দশটায় জৈনক বুড়ির বাড়িতে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম সুমন জানান, গত শনিবার রাত দশটার সময় দীপা রানী নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা নারী ইকুরিয়া এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল।
এ সময় জিৎ সরকার ও আশরাফুল ইসলাম নামে দুই তরুণ তাকে আশ্রয় এবং খাবার দেয়ার কথা বলে বুড়ির বাড়িতে নিয়ে যায়। পরে তাদের সাথে আরো দুজন যুক্ত হয়ে তারা পালাক্রমে দীপা রানীকে গণধর্ষণ করে ।দিপা রানীর চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে এসে দুই ধর্ষণকারীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।গ্রেফতারকৃত আশরাফুলের বাবার নাম মাসুদ ফরাজী।তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের পান গাও এলাকায়। আর জিৎ সরকারের বাবার নাম সৌম্য সরকার। তার বাড়ি একই এলাকায়।
এই ঘটনায় ধর্ষিতা দীপা সরকার বাদী হয়ে শনিবার রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে। দীপা রানীর বাবার নাম গোপাল দাস। তার বাড়ি চাঁদপুরের আনন্দবাজার এলাকায় ।সকালে ডাক্তারি পরীক্ষার জন্য দীপা রানীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠালে আদালত তাদের ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
