কেরানীগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: পবিত্র রমজানের মাহাত্ম্য ও সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরে কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে কেরানীগঞ্জের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনির সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. নাজিম উদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এডিশনাল পিপি ঢাকা মেট্রো ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান নাসের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন ইয়াজদানি, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, ঢাকা জেলা দক্ষিণ ডিবি কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম, ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. মজিবুর রহমান, সিনিয়র আইনজীবী মো. সজল কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, মোহাম্মদ মুক্তার হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *