কামারগাও আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুস সাত্তার সাহেবের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার. ঢাকা দক্ষিণ অঞ্চলের তথা বিক্রমপুরের প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা শাইখ মো. আব্দুস সাত্তার সাহেব দাঃবাঃ।  আজ (বুধবার) ৩০ ডিসেম্বর ২০২০ সকাল ৯ টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। তিনি পাঁচ কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য ভক্তবৃন্দ, সাবেক ছাত্রকূল এবং গুনগাহী রেখে গেছেন। বাদ আসর শ্রীনগরের আল-আমিন বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে কামারগাও আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *