কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সামাজিক সচেতনতায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরী বিষয়ে শিক্ষার্থী অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সভাপতিত্বে ও কাঠালিঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন ডিজিটাল বাংলাদেশে সবকিছু সহজতর হয়ে উঠেছে মানুষের কাছে। বাংলাদেশের শিক্ষা খাতে আধুনিকতার ছোঁয়া লেগেছে এবং মানুষ নতুন নতুন জিনিস নিয়ে চিন্তাভাবনা করছে এবং লেখাপড়া শিখলেই শুধু চলবে না একজন সফল মানুষ হতে হবে। সত্যিকারের মানবিক মানুষ হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্টিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক পিএসসি মেম্বার কামাল উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্র নাথ দত্ত, মেঘনা গ্রুপের ডিরেক্টর তাহমিনা মোস্তফা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *