নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্কে কাজী মোশারফ হোসেন বাবুল নামে ঢাকার দোহারের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের মতলেব কাজীর ছেলে।
জানা যায়, তিনি ২৫ বছর আগে জীবিকার তাগিদে নিউইয়র্কে পাড়ি জমান। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে আইসোলেশনে ছিলেন। অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দোহার উপজেলা সমিতি ইসএসএইনক এর সদস্য ছিলেন।
