করোনামুক্ত হয়ে দোহারে ফিরলেন আলী আহসান খোকন শিকদার ও তার সহধর্মিনী

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার ও তার সহধর্মিনী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল করোনা মুক্ত হয়ে দোহারে ফিরেছেন।  বুধবার সকালে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামে তার নিজ বাড়িতে ফিরে দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাদের সাথে শুভেচ্ছা বিনিমিয় করেন দোহার ও নবাবগঞ্জের আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তার নিজ ইউনিয়নের বাসিন্দারা। নেতাকর্মীরা জানান, গত বছরের মার্চ মাস থেকে করোনা ও বন্যা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িঁছেন এই দুই রাজনৈতিক ব্যক্তি।
শুভেচ্ছা বিনিময়কালে আলী আহসান খোকন শিকদার তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে ও তার সুযোগ্য কন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ক্রান্তিকালে মানুষের পাশে ছিলাম তাই সকলের দোয়ায় আমি ও আমার স্ত্রী করোনামুক্ত হয়ে আজ আপনাদের পাশে আবার ফিরে এসেছি। ভবিষ্যতেও আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জের মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তার মাধ্যমে বাংলাদেশে করোনার ভ্যাকসিন শীঘ্রই পৌঁছে যাবে। যা আমাদের দেশের মানুষের জন্য একটি আশির্বাদ।
শুভেচ্ছা বিনিময় শেষে দেশবাসির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *