এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু আজ

আজ সোমবার (২৩ আগস্ট) থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানানো হয়, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম চলছে। শিখন কার্যক্রমে অংশ নিতে ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় শিক্ষার্থীদের আনতে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।

অ্যাসাইনমেন্টগুলো হলো- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও সংগীত বিষয়ের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। শিক্ষার্থী বা অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষকদের অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *