নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার দোহার উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন মুকসুদপুর ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমীন দেওয়ানের বাড়িতে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ এর সাধারণ মুহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ।
ইউনিয়ন সভাপতি সাজিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন এর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মো: জামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখা সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ রুহুল আমীন দেওয়ান, সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমাদ সাকী, ইসলামী যুব আন্দোলন মুকসুদপুর ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা খলিলুর রহমান,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুকসুদপুর ইউনিয়ন শাখা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুস সাকিব । এছাড়াও ওয়ার্ড ও ইউনিয়ন শাখা দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন ।
