মো.কামাল হোসেন : সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, গণহত্যার বিচার, ভারতের আগ্রাশনের বিরুদ্ধে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ নানা দাবীতে গনসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুতারপাড়া ইউনিয়ন শাখা। রবিবার বিকেলে কাজীরচর আশ্রয়ন প্রকল্প মাঠে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুতারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা.নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, জেলা সদস্য মজিবুর রহমান, জেলা সদস্য আব্দুল মালেক, এ্যসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদকবকারী ইদ্রীস আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. রাহাত প্রমুখ
