বুধবার (২২ জুলাই) রুল জারির তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান। এলজিআরডি সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ২৬ এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে স্নাতক) নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। আদালতে রিট দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো.তানভীর আহমেদ খান।
