আর যেন কোনো জালিম এই দেশে ভর করতে না পারে, দেশটাকে সবাই মিলে এগিয়ে নিতে হবে – মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আর যেন কোনো জালিম এই দেশে ভর করতে না পারে, আমাদের সবাইকে মিলে এই দেশটাকে এগিয়ে নিতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতিমান চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় হাই কমান্ডের সবার একটাই লক্ষ্য – দেশটাকে সকলকে নিয়ে এগিয়ে নেওয়া। আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি সুন্দর, সুশৃঙ্খল, ন্যায়ের বাংলাদেশ পায়, সেটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লাহমা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আবু আম্মার আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *