আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থী সংর্বধনা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাহ্রা  আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে বার্ষিক পরীক্ষার ফলাফল ও  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজ মিয়া। প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.  লিয়াকত হোসাইন।  বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী মনির হোসেন, কাজী আব্দুল আওয়াল, মো. মোজাম্মেল, মো. ওয়াদুদ মোল্লা। শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মাহমুদুল হাসান তুষার, বিদ্যুৎসাহী সদস্য আব্দুল মান্নান মাষ্টার, অভিভাবক সদস্য- রিমি আক্তার, মনিরা বেগম, আয়েশা আক্তার, রুনা আক্তার প্রমুখ।
শেষে, বিদ্যালয়ের কার্যক্রম চলমান রাখতে ২০২৩ সালের নতুন শিক্ষার্থীদের এগিয়ে আনতে অভিভাবকদের সহায়তা চান প্রধান শিক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *