অবরোধের প্রতিবাদে সিংগাইরে সকাল থেকেই রাজপথ ছিলো আওয়ামীলীগের দখলে

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ)থেকে : আজ মঙ্গলবার সকাল থেকে সরকার পতনের বিএনপি’র টানা ৭২ ঘন্টা অবরোধ চলছে। তবে মানিকগঞ্জের সিংগাইরে অবরোধের কোনো প্রভাব পরেনি। দৈনন্দিন কাজ কর্ম ছিলো স্বাভাবিক। রাজপথ ছিলো আওয়ামীলীগ নেতাকর্মীদের দখলে। দুপুরের দিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জয়মন্টপ বাসষ্ট্যান্ডে শান্তি সমাবেশ করা হয়েছে।
অপর দিকে,একই দিনে বিকেল সাড়ে ৩ টার দিকে মানিকগঞ্জ-২আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে অবরোধ কর্মসূচীর প্রতিবাদ জানিয়ে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কে দু,শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শো-ডাউন দেন। রাজধানীর প্রবেশ পথ ভাষা শহীদ রফিক সেতু থেকে এ শো-ডাউনটি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসষ্ট্যান্ডে এসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক সিংগাইর পৌর মেয়র মীর মো.শাহজাহানের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মানিকগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। অন্যান্যদের বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু,ধল্লা ইউপি চেয়ারম্যান মো.জাহিদুল ইসলাম ভূইয়া,জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,জেলা পরিষদ সদস্য মো.তমিজউদ্দিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান বেপারি,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন ও পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.গিয়াস উদ্দিন প্রমুখ। শান্তি – সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *