নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পেডিয়াট্রিক সার্জারির অধ্যাপক স্বনামধন্য চিকিৎসক ও দোহার উপজেলার কৃত্বি সন্তান ডা. জহিরুল হাসানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দোহার উপজেলার গাজীকান্দা ক্লাবের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার রাত দেড়টায় প্রবীন এই চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । তাঁর মৃত্যুতে চিকিৎসক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ডা. জহিরুল ইসলাম একজন চিকিৎসক হিসেবে দোহার উপজেলার মানুষের কাছে ছিলেন একজন নিবেদীত প্রাণ। অসহায় ও বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন ।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির পরিবারের ইচ্ছানুযায়ী মুসলিম শরিয়াহ অনুযায়ী তার দাফন-কাফন সম্পন্ন করা হয় ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও আওয়ামীলগের নেতৃবৃন্দসহ আরও অনেকে ।
