সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে রাজশাহীতে মিতা খাতুন (২৫) নামে এক নারী কনস্টেবল আত্মহত্যা করেছেন। ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার (১০ জুলাই) বিকেলে…
আরও দেখুন নারী কনস্টেবলের আত্মহত্যাCategory: অন্যান্য
কবর থেকে তুলে রাস্তায় ফেলা হলো শিশুর মরদেহ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক নবজাতকের মরদেহ কবর থেকে তুলে রাস্তায় ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে এ…
আরও দেখুন কবর থেকে তুলে রাস্তায় ফেলা হলো শিশুর মরদেহসাহেদকে ‘সমাজসেবক’ ভাবতেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা!
দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে চিনতেন না স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। সামনাসামনি দেখাও হয়নি কখনো। তবে করোনা সংক্রমণ বৃদ্ধির শুরুর…
আরও দেখুন সাহেদকে ‘সমাজসেবক’ ভাবতেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা!নবাবগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ঐচ্ছিক তহবিল হতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৩০ জন…
আরও দেখুন নবাবগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে চেক বিতরণল্যাপটপ গরম হওয়া থেকে বাঁচার উপায়
সব সময় পরিষ্কার রাখুন ল্যাপটপে যদি প্রচুর পরিমাণে ধুলাবালি জমে, তাহলে ল্যাপটপ ঠাণ্ডা করার জন্য যে কুলিং ফ্যান থাকে সেটি ঠিকমতো কাজ করতে পারে না।…
আরও দেখুন ল্যাপটপ গরম হওয়া থেকে বাঁচার উপায়দোহার-নবাবগঞ্জের রাতের আকাশে হাজারো ঘুড়ির মেলায় মন কাড়ছে রঙ্গিন আলোয়
মো. নাজমুল হোসেন : করোনার ভয়াল ছোবলে কর্মহীন হয়ে পড়েছে অনেকে। অনেকে আবার মৌসুমী কাজেও লিপ্ত হয়েছেন।তবে সব চেয়ে মজার ব্যপার হল ঘরে বসেও যে নানা রকম বিনোদনে লিপ্ত থাকা যায় তা কিন্তু করোনা ভাইরাস ভালো করেই শিখিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি। অন্যদিকে মাঠে গিয়ে খেলা করারও সুযোগ নেই। তাই এবার অন্য রকম বিনোদনে মেতেছে সবাই। বিশেষ দিনে অবশ্য এই উৎসবটি করা হয়।তবে এবার প্রতিদিনই এই উৎসবে মাতছে কোমলমতি শিক্ষার্থী, কিশোর, তরুণ, যুবকসহ নানা পেশার মানুষ। দোহার-নবাবগঞ্জেও এই উৎসবের কোনো কমতি নেই।বিকাল হলেই নানা রকম, নানা রঙ্গের বাহারী ঘুড়ি নিয়ে বেড়িয়ে পড়ে নানা বয়সী লোকজন। দেখলে মনে হয় এটা যেনো সব বয়সী লোকেরই খেলা বা শখ। শুধু বিকালেই নয়। রাতের আকাশ সব চেয়ে বেশি মন কাড়ছে এই দুই উপজেলা বাসির।আকাশের দিকে তাকালে মনে হয় নানা রঙ্গের বাতি দিয়ে আকাশটাকে সাজানো হয়েছে। তারার মত মিটিমিটি করে রঙ্গিন বাতি জ্বলছে। তবে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে অনেকে আবার মৌসুমী ব্যবসা দিয়ে বসেছেন। কেউ নিজ হাতে তৈরী করে নানা রকম ঘুড়ি বানিয়ে বিক্রি করছেন। আবার কেউ কেউ অন্য কোথাও থেকে পাইকারি দরে ঘুড়ি কিনে খুচরায় বিক্রি করছে। তবে ঘুড়ির সাইজ ও নাম বুঝে ঘুড়ির দাম ঠিক করা হয়। সর্বনিম্ন ২০ টাকা থেকে শুরু হয়ে কয়েক হাজার টাকা মূল্যেও ঘুড়ি বিক্রয় করা হচ্ছে। খানেপুর গ্রামের মৌসুমি ঘুড়ি ব্যবসায়ী আলম হোসেন বিল্লাল নববাংলাকে বলেন, অনেক বছর পর ঘুড়ি বানালাম। প্রথমে নিজে উড়ানোরই জন্যই ঘুড়ি বানিয়েছিলাম। কিন্তু পরে লোকজনের চাহিদা ও আবদার থাকায় ঘুড়ি বানিয়ে বিক্রি করছি। তিনি আরও বলেন, আমি খানেপুর বাজারে একটা চায়ের দোকান করি। কিন্তু লকডাউনে চায়ের দোকান বন্ধ থাকায় মূলত ঘুড়ি বিক্রি করেই সংসার চালিয়েছি। বিকালে এবং সন্ধ্যার পর থেকেই ঘুড়ি নিয়ে মেতে ওঠে দুই উপজেলার স্থানীয় তরুণরা। ঘুড়ি ওড়াতে আসা রাসেল, নয়ন ও সবুজের সাথে।তারা জানান সংকটময় এ সময়ে দীর্ঘদিন ঘরে বসে থাকায় সামান্য বিনোদনের জন্য ঘুড়ি উড়াই। তারা আরও জানান, মোবাইল ফোনের পরিত্যাক্ত ব্যাটারির সঙ্গে বিভিন্ন রঙের মরিচ বাতি, বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ এই ঘুড়ি। মোবাইল ফোনের ব্যাটারি হওয়ায় বাতিগুলো দীর্ঘক্ষণ জ্বলে তাই রাতের আঁধারে ঘুড়ি ওড়াতে এবং নিচে নামাতে কোনো সমস্যা হয় না। খানেপুর গ্রামের সাংবাদিক রাশিম মোল্লা নববাংলাকে জানান, অফিস ছুটি থাকায় দীর্ঘদিন ধরে গ্রামে আছি। রাত হলেই আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে।রাতের আকাশে শত শত ঘুড়িতে জ্বলে থাকা মরিচ বাতির রঙ্গিন আলো সত্যিই আমাকে মুগ্ধ করে। সাবেক ছাত্রনেতা ও নবাবগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন জানান, সারাজীবন তো রাজিনীতি করেই কাটালাম। এবার পরিবারের সাথে সময় দেওয়ার একটু সুযোগ পেয়েছি।তাই বিকাল হলেই সন্তানদের সাথে নিয়ে ঘুড়ি উড়াতে বেড়িয়ে পরি। সত্যি এই ঘুড়ি উড়াতে আসলে ছোট বেলার কথা খুব বেশি মনে পড়ে। সরজমিনে, দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা গেছে প্রতিটি গ্রামের বিশেষ বিশেষ স্থানে এই ঘুড়ি বেশি উড়ানো হচ্ছে। মোট কথা ঘুড়ি উড়ানো এবং নামানোর জন্য খোলা মাঠ বেছে নেওয়া হচ্ছে। মূলত সাধারণ ঘুড়ি, চিল ঘুড়ি, সাপ ঘুড়ি, প্লেন ঘুড়ি, জেড় ঘুড়ি, ঝাপ ঘুড়ি, এবং বেনা ঘুড়ি সবচেয়ে বেশি মন কারছে।
আরও দেখুন দোহার-নবাবগঞ্জের রাতের আকাশে হাজারো ঘুড়ির মেলায় মন কাড়ছে রঙ্গিন আলোয়স্বাস্থ্যবিধি লঙ্ঘন : দোহারের বাহ্রাঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়
মো. কামাল হোসেন : করোনাভাইরাসের কারণে ঢাকার দোহারের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু দিন পর্যটন কেন্দ্রগুলোতে আসেনি দর্শনার্থীরা।…
আরও দেখুন স্বাস্থ্যবিধি লঙ্ঘন : দোহারের বাহ্রাঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়সরকারি পদ্মা কলেজের খণ্ডকালিন প্রভাষক আবশ্যক
পদ্মা সরকারি কলেজমুকসুদপুর, দোহার, ঢাকা। পদ : প্রভাষক (খন্ডকালিন) বিষয় : রসায়ন বিজ্ঞান ঢাকা জেলার দোহার উপজেলাধীন সরকারি পদ্মা কলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদানের জন্য সম্পূর্ণ অস্থায়ী…
আরও দেখুন সরকারি পদ্মা কলেজের খণ্ডকালিন প্রভাষক আবশ্যকনিত্যপণ্যের দাম কমার পরও বেশিই রইল
মাসের ব্যবধানে কমলেও বছরের ব্যবধানে চাল, ডাল, তেল, চিনি, আদা, পেঁয়াজ, রসুনসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেশিই রয়েছে। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের…
আরও দেখুন নিত্যপণ্যের দাম কমার পরও বেশিই রইল