মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মো.মিজানুর রহমান মিরুর মা মোছা. রোকেয়া ওহাব (৮৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা যায়,বার্ধক্য জনিত কারনে বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০ দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা গ্রামের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি ৬ ছেলে ও ৪ মেয়ে,নাতি,নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সিংগাইর উপজেলা জাতীয় ছাত্র সমাজ গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ শুক্রবার(১৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে জানাযা শেষে মরহুমাকে স্থানীয় চান্দহর-জামির্ত্তা কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।
