দোহারে ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত-১

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিম চর এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদি হাসান হৃদয় (২৪) নামে এক মটরসাইকেল চালক আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১২ জুন (শুক্রবার) বিকেল ৫ টার দিকে নারিশা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মাটিতে ছিটকে পরে গুরুতর আহত হয় মটরসাইকেল আরোহী হৃদয় নামে এক যুবক।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেঘুলা প্রমিজ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হৃদয় উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার মৃত ফজলু বেপারীর ছেলে। এই ঘটনায় ইজিবাইক চালক অক্ষত রয়েছেন বলে জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *