কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভাই নিহত অপরভাই আহত

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভাই নিহত এবং অপর এক ভাই গুরুতরভাবে আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম অখিল ঢালী(৫০) এবং আহত ব্যক্তির নাম অরুপ ঢালী(৪৬)। আহত অরুপ ঢালীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দক্ষিন কেরানীগঞ্জের জিনজিরা-নবাবগঞ্জ-দোহার সড়কের কোনাখোলা এলাকায়। তাদের বাড়ি দক্ষিন কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের বড়বাস্তা গ্রামে। তারা দুই ভাই পেশায় এসি মিস্ত্রি।
এলাকাবাসী সুত্রে জানা যায় নিহত অখিল ঢালী ও তার ছোট ভাই অরুপ ঢালী সকালে বাড়ি থেকে বের হয়ে একটি ইঞ্জিন চালিত রিকশায় চড়ে কাজের উদ্দেশ্যে তারা ঢাকায় যাচ্ছিলেন। তাদের রিকশাটি কোনখোলা এলাকায় পৌঁছলে এসময় পিছন দিক থেকে আসা সাগর বিল্ডার্স কোম্পানির একটি বড় ট্রাক তাদের রিকশাটি জোড়ে ধাক্কা দেয়। এতে তারা দুই ভাই রিকশা থেকে ছিটকিয়ে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বড় ভাই অখিল ঢালীকে এসময় কর্তব্যরত চিকিৎসকগন মৃত ঘোষণা করেন । ছোট ভাই অরুপ ঢালী গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *