দোহারে আরও ২৩ জনের করোনা শনাক্ত: মোট আক্রান্ত -১৫২

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত। এ নিয়ে দোহারে করোনায় আক্রান্ত মোট ১৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪০ জন । করোনায় আক্রান্ত হয়ে এক নারী-সহ ২ জন মৃত্যুবরণ করেছে। দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন করোনায় অাক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার রাতে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, গত ৪ জুন ঢাকায় পাঠানো ৪০ জনের নমুনা থেকে ১৩ জনের করোনা পজিটিভ এবং ৬ জুন ৪১ জনের নমুনা থেকে ১০ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত২৩ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এ নিয়ে দোহার উপজেলায় করোনায় আক্রান্ত মোট ১৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪০ জন। করোনায় আক্রান্ত হয়ে এক নারী-সহ ২ জন মৃত্যুবরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *