নবাবগঞ্জে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ২ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

শুক্রবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, দিবাগত মধ্যরাতে পাওয়া পরীক্ষার ফলাফলে তারা নতুন করে ওই ২ রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়েছেন।

আক্রান্তদের ১ জন উপজেলার কলোকোপা ইউনিয়নের বাগমারা গ্রামে ভাড়া বাসায় থেকে একটি ঔষধ কোম্পানীতে চাকুরী করেন। অপরজন শিকারিপাড়া ইউনিয়নের দাউদপুর গ্রামের এক তরুণ।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *