নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন।সংগঠনের কর্মীরা জানান, দোহার-নবাবগঞ্জের যে সকল শিক্ষার্থীরা টিউশনি করে সংসারের খরচ বহন করেন ও স্বেচ্ছাসেবী কাজ করেন এছাড়া স্কুল কলেজ পড়ুয়া মধ্যবিত্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে রমজান ও ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে তারা। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, তেল, চিনি, লাচ্ছা সেমাই, নুডলস।
করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে রমজানের শুরু থেকে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির সভাপতি মোঃ ফয়সাল, সহ-সভাপতি তুষার আহমেদ ইমন, সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, সাংগঠনিক সম্পাদক আসিফ আকাশ, প্রচার সম্পাদক মুন্না, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ইতি রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল জানান, আমরা আমাদের এ কার্যক্রমটি ক্রমান্বয়ে চালিয়ে যাবো। সাহায্য আসার সাথে সাথেই আমরা উপহার কিনে দিয়ে দিচ্ছি। ঈদের আগেই আমরা ইনশাআল্লাহ্ আরোও ১০০ টি পরিবারের হাতে পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
