নিজস্ব প্রতিবেদকঃদেশের করোনা পরিস্থিতিতে হাজী মুনসুর দরানী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়াসহ বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের পরিচালক ফারিয়া দরানী।
এর আগে উপজেলার মালিকান্দা আলাউদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।একই দিন আরো বেশ কয়েকটি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনের কর্মীরা।
এসময় ফাউন্ডেশনের পরিচালক ফারিয়া দরানী বলেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য জন্ম হয়েছে হাজী মুনসুর দরানী ফাউন্ডেশনের।করোনা ভাইরাস মোকাবেলায় নারিশা ইউনিয়নবাসীর জন্য যা যা করা প্রয়োজন আমাদের ফাউন্ডেশন তাই করবে। দেশের এই ক্রান্তিকালে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও কর্মহীন হয়েপড়া মানুষের উপকারে আসবে। সম্মান দিয়ে বলছি ত্রাণ নয়, আমরা ‘ভালোবাসার উপহার’ দিচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
