নবাবগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জে মোন্না মিয়া মোন্নাফ (৪৪) ও মো. আলমাছ (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদর কায়কোবাদ চত্ত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃত মোন্নাফ উপজেলার আলহাদীপুর গ্রামের মৃত ইরফান শিকদারের ছেলে ও মো. আলমাছ আজিজপুর গ্রামের মৃত শেখ করিমের ছেলে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আজগর আলী জানান, শনিবার দুপুরে নবাবগঞ্জ সদর চৌরাস্তায় জনসমাগম রোধে চেক পোষ্ট বাসানো হয়। তারা একটি প্রবক্স গাড়ি যোগে চৌরাস্তায় আসা মাত্র পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ঐ উপ-পরিদর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *