দোহারে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর শিমুলিয়া এলাকার শেখ মোঃ মহিউদ্দিনের একতলা ভবনের ছাঁদের উপরে থাকা রান্নাঘরে অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের ভয়াবহতা অনুধাবনের পর ফায়ার সার্ভিসকে জানালে তারা তাৎক্ষণিক উপস্থিত হয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের দশ জনের একটি ইউনিট আগুন নেভাতে তৎপরতা চালায়।

বাড়ির মালিক শেখ মহিউদ্দিনের স্ত্রী রুমেনা বেগম জানায়, আমরা এইখানে রান্না করি না অনেকদিন ধরেই। কিভাবে আগুন লাগলো বুঝে উঠতে পারছি না।

দোহার উপজেলা ফায়ার স্টেশন অফিসার আব্দুল হক জানান, আমরা আগুন লাগার বিষয়টি জানতে পেরে সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হই এবং আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *