নিজস্ব প্রতবেদকঃ করোনা পরিস্থিতিতে ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিনাকারণে দলবেধে চলাচল ও নির্ধারিত সময়েরপর ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোঁলা রাখায় আট ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এর পৃথক অভিযানে এই অর্থদণ্ড দেয়া হয়।
এসময় রাস্তায় রস্তায় হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে সকলকে সচেতন করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের আহবান জানানো হয়।
