মো. নাজমুল হোসেন : করোনা ভাইরাসকে কেন্দ্র করে সরকার নির্দেশিত সমস্ত নিয়ম কানুন মেনে ঢাকার নবাবগঞ্জে মুদি দোকান বাদে সমস্ত দোকানপাট বন্ধ রেখেছে প্রশাসন। এতে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
তবে দীর্ঘদিন পর হলেও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিষদদের সাথে ঢাকা-১আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সাথে আলোচনার মধ্যে দিয়ে আগামী কাল বুধবার হতে উপজেলার সমস্ত মিষ্টির দোকান খোলে দেওয়া হচ্ছে। এমন তথ্য নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
তিনি জানান, দুধ যেহেতু কাচা মাল, ফলে দুগ্ধ ফার্ম মালিকরা পড়েছে বিপাকে। এসমস্যা নিয়ে আমি আমাদের সাংসদ সালমান এফ রহমানের সাথে কথা বলেছি। তিনি এসব সমস্যা শুনে মুদি দোকান গুলোর পাশা পাশি মিষ্টির দোকান গুলোও খোলা রাখার নির্দেশনা দিয়েছেন। ঝিলু বলেন, এছাড়া আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলে জেনেছি মিষ্টির দোকানে দধি পাওয়া যায়। আর দধি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সেই সাথে বর্তমান করোনার প্রভাব থেকে স্বাস্থ্য সুরুক্ষার জন্য দধি খাওয়া জরুরি ।
উপজেলা চেয়ারম্যান আরও জানান, আগামী কাল বুধবার হতে নবাবগঞ্জ উপজেলার সমস্ত মুদি দোকান সহ মিষ্টির দোকান গুলোও সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে। তবে ফার্মেসী সর্বদা খোলা থাকবে। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করার চেষ্টা করেন তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে তিনি সাবধান করেন । এছাড়া দুপুরের আগেই প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনার আহব্বান জানান উপজেলা চেয়ারম্যান।
