নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তাবলীগপ ফেরত আরও একজন প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪৬ বছর বয়সি ওই ব্যক্তি ১০ দিন আগে তাবলীগ থেকে এসেছেন। এনিয়ে এ উপজেলায় তিনজন করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। ডা. অনুপ বলেন, করোনা উপসর্গ থাকা নবাবগঞ্জের বিভিন্ন এলাকার ৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সরকারের আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে একজনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল অথবা কুরমিটোলা হাসপাতালে পাঠানের প্রক্রিয়া চলছে।
এর আগে ৩১ মার্চ নবাবগঞ্জে সৌদি আরব থেকে আসা ৪৭ বছর বয়সী এক প্রবাসী এবং ৯ এপ্রিল তাবলীগ থেকে আসা ৬৭ বছর বয়সী ২য় ব্যক্তির করোনা শনাক্ত করা হয়।
