মো.কামাল হোসেন : করোনা ভাইরাসের কারণে সরকারি নিষেধাজ্ঞায় কাজে বের হতে পারছে না লোকজন। ফলে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারগুলো খেয়ে না খেয়ে জীবন যাপন করছে। আর এমন ১৩০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন মরহুম আ.রহমান মাতবরের ছেলে এবং নাসির কন্টাক্টারের ছোট ভাই প্রবাসী মহিউদ্দিন (মহি)। গত মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন, বিলাশপুর ইউনিয়ন এবং দোহার পৌরসভায় ত্রাণসামগ্রী বিতরণ করছেন মহিউদ্দিন মহি ।
মাহমুদপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন তার ছোট ভাই এবং কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য, তরুণ সমাজসেবক হোসেন হায়দার ।
আর দোহার পৌরসভায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন মহিউদ্দিন মহি এবং তার স্ত্রী।
মঙ্গলবার (১৪এপ্রিল) প্রথমধাপে ১৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে মহিউদ্দিন মহির ছোটভাই হায়দার হোসেন জানান, ‘আমাদের ত্রাণসামগ্রী বিতরণের কাজ অব্যাহত থাকবে। আমরা কিছুদিন পর আবার ত্রাণসামগ্রী বিতরণ করবো। আমরা গরীব-দুঃখীদের পাশে আছি ও থাকবো।’
